সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্য
সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার প্রধান বাজার ঢাকা স্টক
এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক
ডিএসইএক্স বেড়েছে প্রায় ১৬ পয়েন্ট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
(সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই
বেড়েছে ৬৩ পয়েন্টের বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়,
সোমবার ডিএসইতে ৯৬১ কোটি ৮ লাখ
টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা
আগের দিনের তুলনায় ১৬৬ কোটি
৬০ লাখ টাকা বেশি।
রোববার ডিএসইতে ৭৯৪ কোটি ৪৮
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট ৩২৭টি
কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের
শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে
দর বেড়েছে ১৭২টির, কমেছে ১০৪টির
এবং অপরিবর্তিত ছিল ৫১টির দর।
এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫
দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার
৫৮৮ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান
করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২
পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার
৩০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬
পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার
১৭ পয়েন্টে।
অন্যদিকে সোমবার সিএসইতে ৫৪
কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন
হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৩
দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭
হাজার ৩০৬ পয়েন্টে। লেনদেন হয়েছে
২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল
ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে
১৩৭টির, কমেছে ৮২টির এবং
অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment