ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) শুক্রবার গুজরাট লায়ন্সের মুখোমুখি হয় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ জয়ে এই বাঁহাতি নিয়েছেন ১৭ রানে ২ উইকেট। রায়না বাহিনীর ইনিংসের শেষ দিকে মুস্তাফিজের বলে ভুবনেশ্বরর হাতে ক্যাচ দেন জাদেজা। এর আগে কাটার মাস্টারের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক। ব্রেন্ডন ম্যাককালামও ক্যাচ তুলেছিলেন, কিন্তু শেখর ধাওয়ান সেটি ধরতে ব্যর্থ হন।
আন্তর্জাতিক ও ঘরোয়া লিগ মিলে এখন পর্যন্ত জাদেজাকে ৩০টি বল করেছেন মুস্তাফিজ। যেখানে মাত্র ১৬ রান নিয়েছেন এই অলরাউন্ডার সঙ্গে আউট হয়েছেন ৬বার। এর মধ্যে তিনবারই হয়েছেন বোল্ড।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যদিও উইকেটের সংখ্যাটা কাটার মাস্টারের নামের সঙ্গে বড্ড বেমানান। উইকেট শিকারের সংখ্যাটা আরো বাড়তে পারত এই বাঁহাতির। কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানরা তাকে বেশ দেখেশুনে খেলেন। ডট দেন, তুলে মারতে যান না। কারন তারা ভালো করেই জানেন, কতটা ভয়ংকর এই টাইগার সেনসেশন।
0 comments:
Post a Comment