দিতির মৃত্যুশোক কাটতে না কাটতেই তার পরিবারে আরো দুটি মৃত্যুর ঘটনায় এক রকম বিমর্ষ তার পরিবার। দিতির মৃত্যুর ঠিক এক মাসের দিন পরপারে পাড়ি জমান দিতির ভাই আলভি। আর আলভির মৃত্যুর ঠিক ১৬ দিনের মাথায় শনিবার রাতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান ছোটভাই টিপু সুলতান।
মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে টিপু সুলতান মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়। শনিবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টিপু সুলতান দিতির সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন।
লামিয়া চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে তার প্রিয় ছোট মামার জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ জানান।
0 comments:
Post a Comment