৩৬ বছর পর হুইল চেয়ারে বসার সুযোগ পেল ফুলবাড়িয়ার প্যারালাইসিড মোঃ আমিন মিয়া

 
ফুলবাড়িয়া উপজেলার কাহালগা গ্রামের মৃত শহর আলীর ছেলে মোঃ আমিন । তাহার বয়স যখন ১৫ ঠিক তখনই প্যারালাইসিড রোগে আক্রান্ত হয়ে ছিলেন এবং হাত পা উভয় ই অবস হয়ে বাড়ির সামনে টীমারে বাটি নিয়ে শুয়ে থাকতেন ও পথচারীদের সামান্য সহযোগিতায় তার দিন চলতো । প্যারালাইসিড রোগে আক্রান্ত হওয়ার কারণে বিয়ে করার সৌভাগ্য হয়নি তার জীবন । একমাত্র ভাইয়ের পরস যত্নে দিন কাটতে থাকে তার । কিন্তু অন্তত দুর্ভোগের বিষয় একটি হুইল চেয়ারের অভাবে প্রকৃতিক আলো বাতাস উপভোগ করার সৌভাগ্য হয়নি তার সমাজে বিত্তবানের অভাব ছিল না এবং এগিয়ে আসেনি কেও । এগিয়ে আসলে হয়তো বা অনেকটাই সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল তার । অবশেষে ঐ গ্রামের সাংবাদিক কাদের সাহেবের প্রচারণায় এগিয়ে আসেন কিছু সংখ্যক সচেতন যুবক । উথুরা গ্রামের কৃতি সন্তান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ্ নাজমুল হক তারার ছেলে এম হক তপু এর উদ্যোগে আজ সকাল ১২ ঘটিকায় ময়মনসিংহ থেকে হুইল চেয়ার ঈদের পাঞ্জাবী, সেন্ডেল , গেঞ্জী নিয়ে ছুটে আসেন কিছু সংখ্যক সচেতন যুবক । তাহার সার্বিক সহযোগীতায় ছিলেন উথুরা সচেতন ছাত্র সমাজের আহ্বায়ক শাহ্ মোঃ লিমন এবং ময়মনসিংহের রবিন ও মোহন । হুইল চেয়ার পেয়ে আমিন মিয়ার মুখের হাসি লিখার বাসায় বুঝানো যাবেন । ৩৬ বছর পর প্রকৃতির আলো বাতাস উপভোগ করতে পেরে তাহার মনের অবস্থা কি ছিল তা পাঠক গনই উপলব্ধি করুন । পরিশেষে, আমরা চাই সমাজে এমনই সচেতন যুবকের জন্ম হোক প্রতিটি ঘরে ঘরে ...............
Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment