ভালুকার টিসিসি জামালপুরে বন্যার্তদের পাশে

মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে’ এই আবেদন যেন হৃদয়ে নাড়া দিয়ে যায় সম্পূর্ণ রাজনীতি মুক্ত সেচ্ছাসেবী সংগঠন ‘দি চ্যারিটেবিল সার্কেল (টিসিসি) এর উজ্জ্বল তারুন্যের কিছু তরুনের মনে।
প্রতিদিন টেলিভিশন কিংবা পত্রিকার পাতায় ময়মনসিংহের জামালপুরের বন্যার খবর তাদের মনে দাগ কাটে। বন্যার্তদের জন্য কিছু করার প্রয়াস ব্যক্ত করেন টিসিসি’র প্রেসিডেন্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ঢালীর কাছে। তিনি অকপটে সাথে থেকে সহায়তার আশ্বাস দিলে অসহায় মানুষদের কিছু একটা করার জন্য শুরু হয়ে যায় তহবিল সংগ্রহের কাজ।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হয় ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় লোকজন ও সুধিজনের কাছ থেকে আর্থিক সহযোগীতা সংগ্রহের কাজ। ‘ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল’ ঠিক এমনি করেই ৯ আগস্ট পর্যন্ত বেশ তহবিল হয়ে যায় বন্যার্তদের সহযোগিতা করার জন্য। সু-পরিকল্পিতভাবে টিসিসি’র সদস্যরা একটি পরিবারের জন্য একটি প্যাকেটে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি চিড়া, আধা কেজি গুড়, আধা কেজি লবণ, ৫ প্যাকেট খাবার স্যালাইন, ১ পাতা নাপা ট্যাবলেট, ১ পাতা মেট্টো ট্যাবলেট ও ১টি গ্যাস লাইটার (টর্চযুক্ত) প্যাকেটিং করে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।
তারপর পিকআপে প্যাকেটগুলো ভরে টিসিসি’র ২ জন দাতা সদস্য সহ মোট ২২ জনের একটি তারুন্য দীপ্ত দল রওনা করে জামালপুরের বানবাসি মানুষদের সহযোগিতা করার জন্য।
বুধবার (১০ আগস্ট) ভোরে তারা জামালপুরের সরিষাবাড়ি পৌছায়। সেখানে স্থানীয় একজন স্কুল শিক্ষকের সহায়তায় বন্যায় অধিকতর ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে ৩০০ পরিবারের একটি তালিকা যা তাদের আগে থেকেই যাচাই বাছাই করে তৈরি করা ছিল। বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরিষাবাড়ি থানার আওনা ইউনিয়নের ৪ টি পয়েন্টে নৌকার মাধ্যমে অসহায় বন্যার্ত ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা করে টিসিসি।
এ সময় সরিষাবাড়ী সরিষাবাড়ি থানার ওসি’র নির্দেশে পুলিশের বিশেষ একটা টিম সার্বক্ষণিক তাদের সাথে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেন, পুলিশ টিমের নেতৃত্বে ছিলেন এস আই সেলিম।
এছাড়াও স্থানীয়ও একজন জনপ্রতিনিধি ছিলেন তাদের সাথে। শুরু থেকেই এই কার্যক্রমে মিডিয়া পার্টনার হিসেবে ভালুকা নিউজ ডট কম পাশে থেকে প্রচার কার্যক্রম চালিয়ে যায়।
Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment